
কবিতাঃ তোমাতেই আমার বাস
রাকিবুল ইসলাম জুয়েল
তুমি রেলিং ধরে দাঁড়িয়েছিলে যখন,
তখন মধ্য দুপুর ছুঁই ছুঁই ভাব।
দৃষ্টি কাড়া শ্যামবর্ণ তোমার অবয়ব,
ছুঁয়েছে সূর্য, শরমের বড় অভাব।
যে বেলাতে হেসেছিলে তুমি,
এ মাটির দেহ ফিরে পেয়েছিল প্রাণ।
তোমার কপোলের কালো টিপে,
থমকে গিয়েছিল রবী ঠাকুরের গান।
তোমার হাসিতে থেমে যায় সাইক্লোন,
ট্রাফিকজ্যামেও নিশ্চুপ সকল হর্ণ।
তোমার চাহনিতে অকারণ থেমে যায়,
নীল সমুদ্র ঢেউয়ের সব তর্জন গর্জন।
তোমার নীল কাচের শব্দে থেমে যায়,
কবি নজরুলের বিদ্রোহী সব কাব্য।
তোমার বাহু ডোরে থেকে লিখব আমি,
সহস্র প্রেমের উপন্যাস আর গদ্য।
এলোকেশে বাতাবি লেবুর ঘ্রাণ,
ছুঁয়ে দিলেই শরীরে জাগে শিহরণ।
তোমার ও দুটি নয়ন মনি যেন,
পেঁজা সাদা মেঘে কালো আবরণ।
আমার বাকশক্তি বন্ধ তোমার কারণে,
মন আমার উদাসী, তোমার স্মরণে।
আমার নয়নে নোনাজল গড়া নিষেধ,
তোমার সংবিধানের কড়া আইনে।
দূর হতে পাই আমি, তোমার শরীরের,
ঘামের মৃদু গন্ধে, তীব্র মাদকতার ঘ্রাণ।
তোমার কানে ঝুমকোলতার দুল,
তোমার স্পর্শে প্রাণ ফিরে পায় নাক ফুল।
এই শহর এত মায়াবী, তোমার কারণে,
তোমায় দেখলেই বিক্রিয়া হয় জারণে।
নিস্তব্ধ নিকষ কালো আমাবস্যা রাতে,
চাঁদ হয় ব্যস্ত তোমার মন ভালো করতে।
তোমাতেই করি মস্তিষ্কের মতো বিচরণ,
তোমার কথাতেই রাখি, একরাশ মুগ্ধতা।
আমার কল্পনাতেও তোমার আলোড়ন,
তুমি হীনা আমার শরীরে রক্ত সল্পতা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।