ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ছুড়ে দেওয়া বোমা উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্তদান কেন্দ্রে আঘাত করেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। খবর- বিবিসি
তিনি বলেন, শনিবার রাতে খারকিভ অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। উদ্ধারকারীরা সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। হামলাকারীদের ‘পশু’ সম্বোধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি আরও বলেন, (লড়াই করে) সন্ত্রাসীদের পরাজিত করা সবার জন্য সম্মানের বিষয়।
রক্তদান কেন্দ্রে এই হামলা এমন একটি অপরাধ, যা রুশ আগ্রাসন ‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দেয়। হামলায় কতজন নিহত ও আহত হয়েছেন তা উল্লেখ করেননি জেলেনস্কি।
এ ঘটনায় রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি। বিবিসি তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি যাচাই করতে পারেনি বলে উল্লেখ করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।