চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে স্ত্রীর রাহাত আরা বেগমও ছিলেন। সেখানে দুজনেরই চিকিৎসা হয়।
৭৬ বছর বয়সি বিএনপি মহাসচিব এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নিয়েছেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এর পর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।