
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দাশের দুই সহোদর বিমল কৃষ্ণ দাশ ও নিশান চন্দ্র দাশের বিরুদ্ধে একই সাথে ভারত ও বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে কোটি কোটি টাকার হুণ্ডির ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ করেছেন তাদের সহোদর বড় দাদা শ্রী নির্মল কুমার দাশ।
কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ বরাবর এবং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর অভিযোগের ভিত্তিতে জানা যায় চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দাশের দুই ছেলে বিমল কৃষ্ণ দাশ ও নিশান চন্দ্র দাশ বাংলাদেশের নাগরিক থাকা সত্ত্বেও ভারতের নাগরিকত্ব লাভ করেছে। সেই সূত্রে বার বার অবৈধ ভাবে বাংলাদেশে এসে কোটি কোটি টাকা হুণ্ডির মাধ্যমে ভারতে পাচার করছে। অভিযোগে নিশান চন্দ্র দাশকে মাদকাসক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। বিমল কৃষ্ণ দাশের বাংলাদেশের কালিগঞ্জের ৩নং চাম্পাফুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাইহাটি ভোটার এলাকার ভোটার নং ২৪ এবং নিশান চন্দ্র দাশের ভোটার নং ২৫।
বিমল কৃষ্ণ দাশের ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকী পৌরসভার অন্তর্গত ০০৯ নং ওয়ার্ডের ২৩৮ নং নিজস্ব বাড়িতে স্বপরিবারে বসবাস করেন। তার স্ত্রী মনীষা দাশ ২৩৯ নং বাড়িতে তার সাথে স্থায়ী ভাবে বসবাস করছেন। উক্ত এলাকায় তার ভোটার নং ১১৬ এবং স্ত্রীর ভোটার নং ১১৭।
নিশান চন্দ্র দাশ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার বশিরহাট থানার বশিরহাট পৌরসভার অন্তর্গত কামারপুকুর রোডের পশ্চিম ধার চাপা পুকুর রোড কলেজ পাড়ার ১৪ নং ওয়ার্ডে বসবাস করেন এবং বশিরহাট কলেজ রুম ৩ কেন্দ্রের ৪০৪ নং ভোটার।
এছাড়া বিমল ও নিশান চন্দ্র দাশ তার সহোদর বড় দাদা শ্রী নির্মল কুমার দাশের সাথে আপোষ বিনিময় চুক্তি ভঙ্গ করে অন্যায় ভাবে বার বার লক্ষ লক্ষ টাকা দাবি করে। তা না দিলে বিনিময় চুক্তি ভঙ্গ করে অন্যায় ভাবে বসতবাড়ির জমি অন্যত্র বেঁচে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন। সাইহাটি গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দাশের বড় ছেলে নির্মল কুমার দাশ এবং এলাকাবাসী বিমল কৃষ্ণ দাশ ও নিশান চন্দ্র দাশকে অবিলম্বে আটক করে অবৈধ হুণ্ডির ব্যবসা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।