দিনাজপুরের নবাবগঞ্জে মাটির নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্য।

অর্জুন রায়,  দিনাজপুরঃ

দিনাজপুরের নবাবগঞ্জে মাটির দেওয়াল ধসে সিয়াম (১০) ও ফাইজুর রহমান হিমেল (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।সিয়াম (১০) ও ফাইজুর রহমান হিমেল (৬) কুটিপাড়া গ্রামের দুই ভাই মোঃ জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম ছেলে।দিনাজপুরের নবাবগঞ্জে মাটির দেয়াল ধসে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে।

গত ২মে সকালে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন জানান, সকালে কুটিপাড়া গ্রামের দুই ভাই মোঃ জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম তাদের বাড়ি সংস্কার করতে পূরোনো মাটির দেয়াল ভেঙে দিতে গেলে অসাবধানতাবশত তাদের দুই সন্তান শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজুর রহমান হিমেল (৬) দেয়াল চাপায় ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।