
নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসের ৫ তারিখে যশোর জেলা যুবদলের ঘোষিত আহব্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদল।
৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিশাল এক আনন্দ মিছিল বের হয়।সদ্য ঘোষিত যশোর জেলা যুবদলের আহব্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানাকে অভিনন্দিত করে এ আনন্দ মিছিল করা হয়ে বলে জানান মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতা কর্মীরা।
মণিরামপুর উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী ও সিঃ যুগ্ম-আহব্বায়ক মুক্তার হোসেনর নেতৃত্বে এ মিছিলে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়নের সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
তমাল-রানা পরিষদকে শুভেচ্ছা জানিয়ে মণিরামপুর যুবদলের এ মিছিলটি মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় হতে বের হয়ে মনিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।