
ডা. আজাদ খান,ব্যুরো চিফ ময়মনসিংহ: জামালপুরে পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয় এর উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে জামালপুর জেলার সদরের পৌর শহরের ডাকপাড়ায় ও জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় অবস্থিত চারটি ইটভাটায় অভিযান চালানো হয়।
অভিযানে স্টার, স্টার ওয়ান, কিংস এবং রুপালী ব্রিক্স ইটভাটাগুলিকে পরিবেশের ক্ষতি সাধন করার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
উক্ত মোবাইল কোর্টে সহযোগীতা প্রদান করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ডিফেন্স জামালপুর।
মোবাইল কোর্টের মাধ্যমে ০৪ (চারটি) ইটভাটাকে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা করে মোট ২৪,০০,০০০/- ( চব্বিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য্য এবং আদায় করা হয়।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে এবং ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।