দেশকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, দেশ সংস্কারে নারী ও কণ্যা রা স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে অগ্রনী ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নারীদের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখছেন।

শিক্ষা ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ: স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। নারীরা যদি আইটি ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেন, তাহলে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

কৃষি ও অর্থনীতিতে নারীর অবদান: স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি খাতে নারীদের শ্রমশক্তির ভূমিকা অগ্রগণ্য। কৃষি তথ্য সার্ভিসের মতে, দেশে কর্মক্ষম নারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শ্রম দেন কৃষিতে। নারী শ্রমশক্তির ৭১.৫ শতাংশ নিয়োজিত কৃষিকাজে। ২০১৮ সালের তথ্য অনুযায়ী, দেশের কৃষি খাতে নিয়োজিত ৯০ লাখ ১১ হাজার নারী। এছাড়া, চা বাগানে শ্রমিকদের মধ্যে ৭০ শতাংশই নারী, যা বৈদেশিক আয়ে বিশেষ অবদান রাখছে।

সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা: শিক্ষিত ও সচেতন নারীরা পরিবারে সুস্থ সন্তান লালন-পালন, প্রসূতি ও শিশুমৃত্যুর হার কমানো এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এতদসত্ত্বেও, নারীরা এখনও বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে এবং নারীদের সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল স্তরে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বর্তমানে সমাজ ব্যবস্থায় নারীদের ছোট করে দেখার কোন সুযোগ নাই ৮ই মার্চ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এলজিইডি ভবনের ২য় তলার হলরুমে আয়োজিত আলোচনা সভায় এ সমস্ত কথা বলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

অনুষ্ঠানের শুরুতে জুলাই ২৪শের গনঅভ্যুত্থানে নিহত নারী শিক্ষার্থী ও শহীদদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপনে ১মিঃ নিরাবতা পালন করা হয়।পৌরসভা কর্তৃপক্ষ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে পৃথক এ আলোচনা সভা ও নারী দিবসের কর্মসূচিতে অংশ নেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদুম, মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক প্রতিনিধি, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ ইন্জিনিয়ার তপু হাসান, পৌর কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান, শিক্ষার্থী, মহিলা পুলিশ সদস্য, ইউএনও কণ্যা সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।

“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কণ্যার উন্নয়ন” এ প্রতিপদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার মণিরামপুর উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং মণিরামপুর পৌরসভা আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য র‍্যালি ও আলচোনা সভা ছাড়াও মণিরামপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন,রাজনৈতিক সংগঠনের মহিলা শাখা, বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচিতে উদযাপন করেছে ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবস।