
শামীম আখতার,নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৯ মার্চ) বিকেলে কেশবপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
প্রধান আলোচক ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন যশোর জেলার সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স এর পরিচালক রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেশবপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেশবপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কেশবপুর উপজেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী রানা, সেক্রেটারি হাফিজুর রহমান, সহকারী সম্পাদক ডাঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সদস্য, আইয়ুব হোসেন, আব্দুস সালাম, বাবুর আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।