মান নিয়ন্ত্রণ অভিযান রংপুর মোবাইল কোর্ট
মান নিয়ন্ত্রণ অভিযান রংপুর মোবাইল কোর্ট
খাদ্যসামগ্রী থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই নকল পণ্য তৈরি হচ্ছে। ফুটপাত থেকে শপিংমল পর্যন্ত নকল পণ্য বিক্রির নেটওয়ার্ক। এ অবস্থায় নকল পণ্যের দৌরাত্ম্য কমানোর বিকল্প নেই। এ জন্য শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নকল পণ্য প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমাজসেবীদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অদ্য ১২-০৩-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে রংপুর জেলার সদর উপজেলায় বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এবং উপজেলা প্রশাসন সদর রংপুর এর উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নূর বেকারি রতিরামপুর শিবের বাজার সদর, রংপুর প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত সনদ গ্রহণ না করে বুন্দিয়া পণ্য এর বাজারজাতকরণের অভিযোগে ‘ওজন ও মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৪(১)/ ৪১ ধারা অনুযায়ী ৫,০০০/- টাকা জরিমান করা হয়।

লাইসেন্স প্রাপ্ত রোজা ফুড প্রোডাক্টস নজিরের হাট রাধাকৃষ্ণপুর রংপুর প্রতিষ্ঠানটির কারখানায় স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্ট জনাব সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,সদর, রংপুর -এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ এবং ওজন ও পরিমাপ সংক্রান্ত আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর -এর কর্মকর্তা মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।