
মোঃ সাজ্জাদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি: অসহায়, ছিন্নমূল ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ পরবর্তী আলোচনা সভা করেছেন একঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে গঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যরা।
গতকাল শনিবার ২১শে রমযান উপজেলা পরিষদের গেট থেকে মণিরামপুর বাজারের কয়েকটি মোড়ে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথচারী রোজাদারদের মাঝে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যরা। গতকাল আসরের নামাজের পর উপজেলা গেট, রাজগঞ্জ মোড়, থানা মোড়, গরুহাট মোড় সহ বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্যান যোগে ইফতারি প্যাকেজ বিতরণ করে যুববান্ধব সাংবাদিক সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। ইতিপূর্বেও সংবাদ সংগ্রহ ছাড়াও সচেতনতা মূলক, পরিবেশবান্ধব, সংস্কারক বেশ কয়েকটি কার্যক্রমে অংশ নিয়ে গনমাধ্যমে মণিরামপুরে আলোচনায় উঠে এসেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।

ইফতার বিতরণ শেষে মণিরামপুর বাজারের মুনলিট ক্যাফের কনফারেন্স রুমে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুলের সার্বিক তত্বাবধানে আয়োজিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুমন চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মাবিয়া রহমান,নকার্যনির্বাহী সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম, প্রচার সম্পাদক তহিদুল ইসলাম, সদস্য নাহিদ হাসান, সাব্বির রহমান সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।