
এসএম তাজাম্মুল, নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার জনসাধারণের জন্য দিন-রাত ছুটে চলেছেন, একজন রাজনৈতিক নেতা যার সুনাম ইতিমধ্যে উপজেলাব্যাপী মানুষের মুখেমুখে মুখেমুখে ফুটে উঠেছে। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা সকাল-থেকে রাত অবধি তার-বাড়ি আর অফিসে আনাগোনা দেখা যায়। বিগত দিনে স্বৈরাচার আখ্যায়িত আ.লীগ সরকার ক্ষমতায় থাকতেও গ্রাম-অঞ্চলের বহু পরিবার আ.লীগ নেতৃবৃন্দের হাতে নির্যাতিত হয়ে ন্যায়-বিচার পেতে ছুটে এসেছেন এই মানুষটির কাছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মণিরামপুর উপজেলার কৃতি সন্তান, জনসাধারণের আস্থা মণিরামপুর বিএনপির সভাপতি এ্যাড: শহীদ মোঃ ইকবাল হোসেন। যার সুনাম এখন মণিরামপুরবাসীর মুখেমুখে।
বিগতদিনে দেখা গেছে স্বৈরাচার আখ্যায়িত আ.লীগ সরকার আমলে শহীদ ইকবাল একাধিক বার হামলার স্বীকার হয়েছেন এবং একাধিক মিথ্যা বানোয়াট মামলাও বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। আ.লীগ সরকারের প্রতিহিংসার রাজনীতি থেকে হামলা মামলার শিকার হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ শহীদ ইকবাল কখনও নিজে প্রতিহিংসার রাজনীতি না করে অবিরাম সেবা করে চলেছেন মণিরামপুরবাসীর। যখনই সাধারণ কোন মানুষের বিপদ হয়, তার কাছে সংবাদ পৌছালে তিনি ছুটে যান, বিপদগ্রস্ত মানুষের কাছে।
এবিষয়ে দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা গ্রামের জনপ্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, গত আ.লীগ সরকারের আমলে আমাকে বিভিন্ন ভাবে হেনেস্তা করেছে স্থানীয় এক আ.লীগ কর্মী তার নেতাদের মাধ্যমে। আমি আ.লীগ বিএনপি বুঝিনা, যে মানুষ মানুষের জন্য কাজ করে সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করেন, তিনি আমার নেতা। ব্যক্তিগত ভাবে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তবে আ.লীগের সময়ও আমি মেম্বার ছিলাম। তিনি আরো বলেন এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন ভাইকে যেনো আল্লাহ দীর্ঘায়ু দান করেন আমি সেই দোয়া করি, তার মতো ভালো মানুষ মণিরামপুর উপজেলায় দ্বিতীয় আর একটিও নেই। এরকম শত শত সাধারণ মানুষের সমস্যা সমাধান করে চলেছেন এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেন।
এব্যাপারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাথে
কথা হয় সাধারণ মানুষের হৃদয় কাড়া ব্যক্তি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেনের। আলাপকালে তিনি বলেন, মানুষ-মানুষের জন্য, আমি সাধারণ মানুষের জন্য যতদিন বেঁচে আছি কাজ করে যাব। আ.লীগ সরকার ক্ষমতায় থাকতে সাধারণ অসহায় মানুষ বিভিন্ন নিপিড়ন নির্যাতনের শিকার হয়েছে। এখন সেই মানুষ গুলোকে সহযোগিতা করাইতো আমার মুল দায়িত্ব। অনেক আগেই আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি মণিরামপুরবাসীর জন্য।
আমরা রাজনীতি করি, মানুষের জন্য জীবন উৎস্বর্গ করায় আমাদের কাজ। আমার এখানে শ্রমিক থেকে শুরু করে সাধারণ অসহায় মানুষ আসে, আমি তাদের জন্য আমার সাধ্যের মধ্যে যেটুকু পারি তাদের সেবা করে যায়। আর মানুষের সেবা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। অতএব মানুষ আমাকে ভালোবাসলে আমার জীবনও সুন্দর হবে। গত আ.লীগ সরকারের কাছে আমি যে রকম হয়রানির শিকার হয়েছি। আমি চায় এরকম হয়রানির শিকার আমার মণিরামপুরের কোন মানুষ যেনো আর না হয়। আমি শহীদ জিয়ার সৈনিক আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)। আমি বিএনপির সকল নেতাকর্মীদের সবসময় অনুরোধ করি, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে চেতনায় রেখে সবাই মানুষের জন্য কাজ করুন। দেশ-সমাজে ভালো কাজে ভূমিকা পালন করলে আমাদের সকলের জন্য ভালো কিছু মহান আল্লাহ দান করবেন। এটাই প্রত্যাশা করছি। আর সবসময় ভালো ও সুস্থ থাকুক আমার প্রিয় মণিরামপুরবাসী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।