মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে সকাল ও দুপুরে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ১জন গুরুতরসহ ৪জন আহতের খবর পাওয়া গেছে। মণিরামপুর ফায়ারসার্ভিস কর্মীরা ২টি দূর্ঘটনা থেকে আহতের উদ্ধার পরবর্তী এ সেবার তথ্য নিশ্বিত করেছেন মণিরামপুর ফায়ার সার্ভিসের ইস্টিশন ইনচার্জ সেফায়েত হোসেন।


তথ্যমতে, উপজেলার মণিরামপুর-কালিবাড়ি সড়কে গোপালপুরে সকাল ৭.৩০মিঃ দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল হঠাৎ মিনি পিকআপের সামনে আসলে পিকআপের ড্রাইভার কাপালিয়ার জৈনক মহাদেব(৩৬) গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী একটি মুদিমালের গোডাউনে ঢুকে পড়ে।

তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও ড্রাইভার ও হেলপার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে দুপুরে উপজেলার বালিয়াডাংগা খানপুর কলেজের সামনে মোটরসাইকেল ও বাইসাকেলের মুখোমুখি সংঘর্ষে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার পায়রা এলাকার বিনএনপি নেতা ঈমান উদ্দীন (৪৮) ও সাইকেল আরোহী উপজেলার খনপুর বালিয়াডাংগার আবু তালেবের ছেলে আবু সাইদ(২০) মারাত্বক আহত হয়।