মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরে ঝাপা বাওড় সংলগ্ন এলাকায় মাটি কেটে মৎস্য ঘের করার অপরাধে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এনে নগত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ২ টি এস্কোভেটর জব্দ করে ঝাপা পুলিশ ক্যাম্পের দ্বায়িত্বরত পুলিশের আইসির জিম্মায় দিয়েছে মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম।


তথ্যমতে, গতকাল ১৮ই এপ্রিল শুক্রবার উপজেলার ঝাপা ইউনিয়নে জৈনক এক ব্যাবসায়ীকে এ অর্থ দন্ড প্রদানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অর্থদন্ড ছাড়া ২টি এস্কোভেটর মণিরামপুর ঝাপা পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে এ মর্মে তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম