
নারী-সংস্কার কমিশনের বিরুদ্ধে আয়োজিত জনসভায় নারীর প্রতি হেফাজতে ইসলামের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ও তিনজন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার (৫ মে) পাঠানো এই লিগ্যাল নোটিশে বলা হয়, নারী সংস্কার কমিশনকে সামনে রেখে পাবলিক স্পেসে ‘বেশ্যা’ বলার অধিকার কারও নেই।
বিবৃতিতে আরও বলা হয়, নারীদের উদ্দেশে প্রকাশ্য সভায় এমন ভাষা ব্যবহার নতুন বাংলাদেশের চেতনার পরিপন্থী। বিশেষত, জুলাই অভ্যুত্থানে নারীর অবদান ছিল ঐতিহাসিক, এ দেশে নারী অবমাননার জায়গা নেই। তারা উল্লেখ করেন, নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ভিন্নমত থাকতে পারে। কিন্তু যৌনবাচক গালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি নারীর মর্যাদা, স্বাধীনতা ও লড়াইকে অপমানিত করে।
নোটিশে আরও তোলা হয়, হেফাজতের নেতারা নিজেদের পরিবারে নারী সদস্যদের ইসলামি আইন অনুযায়ী সম্পত্তি দিয়েছেন কি না। এছাড়াও, হেফাজতের আওয়ামী লীগের সঙ্গে অতীত সংশ্লিষ্টতা এবং একটি রাজনৈতিক দল-ঘেঁষা সংগঠন হিসেবে তাদের প্রকাশ্যে সভা করার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে এনসিপির নেত্রী নীলিমা দোলা বলেন, কারও মতভেদ থাকতে পারে, কিন্তু নারীদের নিয়ে এভাবে কথা বলা সরাসরি নিপীড়নের নামান্তর। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চাই, এই ধরনের আচরণের দায়ে হেফাজতকে জবাবদিহির মুখে পড়তে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।