মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হঠাৎ করে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ কারণে গত ১৮ মে রাতে শারীরিকভাবে অসুস্থ হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের করোনারি ১নং বেডে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ আছেন তিনি এ তথ্য নিশ্চিত করেছেন মোঃ আসাদুজ্জামান মিন্টুর বড় ছেলে তোহা।

এদিকে শয্যারত মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যশোর জেনারেল হাসপাতালে ছুটে গেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন জানান, মিন্টু বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ। আমি নিজেও স্ব-শরীরে দেখে এসেছি। দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক ও ব্যক্তি জীবনে ইনশাআল্লাহ ফিরে আসবে আসাদুজ্জামান মিন্টু।