

রাকিব রিফাত, ইবি
কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেইট থেকে এ মিছিল শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস্থ অনুষদের ভবনের সামনে এসে শেষ হয়।
এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য সাব্বির হোসাইন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস মাহমুদ, রাকিব হোসেন সাক্ষর, রনি, তৌহিদুল ইসলাম, ইব্রাহিম, আলামিন, রিয়াজ, রায়হান, মেহেদী, সাবিক, ওয়াশিকুর, জনি, উৎস, অনিক, বাপ্পী প্রমুখ।
- শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী ছাত্রদেরকে টার্গেট করা হচ্ছে বিএনপিকে টার্গেট করা হচ্ছে এবং সংগঠনের নেতৃবৃন্দকে টার্গেট করা হচ্ছে। আমাদের উপরে হামলা করা হচ্ছে, আমাদের হত্যা করা হচ্ছে। ইন্টেরিম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। কুয়েট, বুয়েট, ঢাবি নয় শুধু আমরা ইবির প্রতিটি ছাত্রছাত্রীদের নিরাপত্তা চাই। রাবিতে, চবিতে যে হামলা হয়েছে তার নিন্দা জানাই।
- তিনি আরো বলেন, সারাদেশে যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এর নিন্দা জানাই। ইন্টেরিম সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে, এমন কর্মকাণ্ড যেন আর না ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। কুয়েটের মেধাবী ছাত্রের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত শান্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আর যেন কোন মায়ের সন্তানের উপর হামলা না হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।