
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ১লা জুন বিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার হরিহরনগর ইউনিয়নের খাটুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য আবু মুছা,পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মোঃ মুক্তার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।