
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক: “শিক্ষার সর্বোত্তম সুরক্ষায় আমাদের অঙ্গীকার” “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত – বাল্যবিবাহকে না বলুন”
জামালপুরে এক বিশেষ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিশু ও কিশোরদের বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করা। জেলা শিশু কল্যাণ এডভোকেসি নেটওয়ার্ক-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জামালপুর এরিয়া প্রোগ্রাম, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এই আয়োজনটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা। তাঁরা উভয়েই বাল্যবিবাহ ও মাদক নির্মূলের প্রয়োজনীয়তা এবং ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, “শিশুরা যেন নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে বড় হতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।”
অনুষ্ঠানের অংশ হিসেবে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া, জামালপুর ভেন্যুতে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।
পরে, উপজেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জনাব জিন্নাত শহীদ পিংকি, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর, জামালপুর-এর সভাপতিত্বে “রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র্যালি, মশক নিধন অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।