
শায়েক আহমদ,মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার। ইউপি সদস্য সুনিল মালাকার সভা পরিচালনা করেন।
এবার ইউনিয়নের ১৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। বক্তারা আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।