মণিরামপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৮৯ যশোর, মণিরামপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন। ঘোষণাকালে মণিরামপুর আসনে ধানের শীষ প্রতীকের চুড়ান্ত প্রার্থী হিসেবে এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেনের নামও উল্লেখ করা হয়।
ঘোষণা পরবর্তী মণিরামপুরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখা যায়। নেতা-কর্মীরা আনন্দিত হয়ে দলীয় কার্যালয়েও উল্লাস করতে দেখা যায়।
তাত্ক্ষণিকভাবে শহীদ ইকবাল হোসেন ফেসবুকে পোস্ট দিয়ে নেতা-কর্মীদের মনোনয়নকে কেন্দ্র করে কোন আনন্দ মিছিল, উল্লাস, আতশবাজি ও মিষ্টি মুখসহ সকল প্রকার কার্যক্রম না করার অনুরোধ করেছেন এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অব্যাহত রাখতে। এমন ফেসবুক পোস্টকে সকলে সাধুবাদ জানাচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন।