মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে প্রধাম সড়কের আজমীর বেকারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামের খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২টিতে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
‎ তথ্য মোতাবেক, বৃহঃবার সকালে আজমীর ফুড এন্ড বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, পন্যের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ সময় অলিখিত রাখা এবং পণ্যের মোড়ক ডিজাইন নকলসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎এ ছাড়া একই টিমের পরিচালিত অভিযানে, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ মেলায়, ক্রেতাকে ওজনে কম দেওয়ায় একই আইনের ৪৬ ধারায় এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কয়েকটা ফার্মেসী মালিক’কে প্রাথমিক সর্তকতা দেন।
‎অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,জেলা ক্যাব সদস্য এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল বলে তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ জানিয়েছে,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।