নিজস্ব প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় কার্যক্রমে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কষৃক দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইতোপূর্বে বহিষ্কার হওয়া খুলনা বিভাগীয় কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত সহ নড়াইল জেলা শাখা’র ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি’র স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয়তাবাদী কৃষকদল নড়াইল জেলা শাখা’র আহবায়ক ও বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক তার নিজ দায়িত্ব ফিরে পেয়েছেন।

গত ২৪ জানুয়ারি(শনিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো.শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষকদল নড়াইল জেলা শাখা’র ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি’র স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।