
সাদুল্লাপুরে ভিক্ষুক ও ভবঘুরেদের
মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
তানভির আহমেদ হামিম
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি।
সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে ঘুরে ঘুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ভিক্ষুক এবং ভবঘুরেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করছেন।
গতকাল শুক্রবার উপজেলা সদরের কেন্দ্রিয় জামে মসজিদ চত্বরে ৮০ জন ভিক্ষুক ও ভবঘুরেদের মাঝে এই উপহার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সাহারিয়া খান বিপ্লব। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, উপজেলা আ’লীগ নেতা জিল্লুর রহমান রাজু, এস টি এম রুহুল আলম প্রমূখ।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ উপজেলার হামিন্দপুর কটকটিপাড়া গ্রামের সড়কের পাশে ঘুপড়ি ঘর করে থাকা ভিক্ষুক এবং ভবঘুরেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করছেন। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা, প্রেস ক্লাব সভাপতি শাহজাহান সোহেল প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।