স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই সেপ্টেম্বর বিকেলে তুলারামপুর ইউনিয়ন বি এন পি’র দলীয় কার্যালয়ে সামনে এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই,অবৈধ অস্ত্র অনলাইন প্রতারনা, নারী নির্যাতন, সামাজিক মারামারি, পারিবারিক সহিংসতা, মাদক, বাল্যবিবাহ অনলাইন জুয়া প্রতিরোধে এলাকাবাসীর অংশগ্রহনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিহাবুর রহমান শিহাবের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামুন সিকদার জেলা পুলিশ সুপার, নড়াইল।
মুস্তাফিজুর রহমান সদর সার্কেল, নড়াইল, সদর থানার অফিসার ইনচার্জ, জেলা বি এন পির
সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন তুলারামপুর ইউনিয়ন বি এন পি ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইউসুফ আলী মোল্যা,
স্থানীয় জনপ্রতিনিধি হাফিজুর রহমান সহ তুলারামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা সারাদেশে মহামারী আকার ধারণ করেছে।বিশেষ করে ইয়াবা ট্যাবলেটটি মিয়ানমার থেকে এসে সারাদেশে ছড়িয়ে পরেছে। তিনি আরো বলেন, আমরা মোবাইল কোর্ট করছি,নিয়মিত অভিযান পরিচালনা করছি,মাদক কারবারীরা ধরাও পরছে, কিন্তু আইনের দুর্বলতার কারনে খুব দ্রুত জামিনে তারা বেরিয়ে যাচ্ছে। তিনি মাদক সন্ত্রাস ও সামাজিক সকল অপরাধ নির্মূলে সাধারণ মানুষকে পুলিশকে সহায়তা করার আহবান জানান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।