
স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ৫’শ ১০ জন হোটেল শ্রমিকের মাঝে ঈদসামগ্রী বিতরণ
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ৫শ ১০ জন হোটেল শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ।
রোববার (৯ মে) দুপুরে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী ষ্টুডিয়াম মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো তার নিজস্ব উদ্যোগে হোটেল শ্রমিকদের মাঝে এই ঈদ সামগ্রী সেমাই, চিনি ও দুধ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সহ-সভাপতি সাহেদা উম্মুল খায়ের, প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমানা আক্তার পলি, উপ-দপ্তর সম্পাদক ফাহরিয়া ইসলাম, উপ-মহিলা বিষয়ক সম্পাদক শিউলি আক্তার, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর ওয়াফু তপু, জেলা স্বেচ্ছালীগের সদস্য মিঠুন রানা, পলাশ, তুষার, সারমন প্রমুখ।
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন আমাদের এই কার্যক্রম প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।