
প্রধান অতিথি মণিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাবা, নাজমা খানম বিশেষ কারণে অনুপস্থিত থাকায় বিশেষ অতিথি
হিসেবে ঈদ উপহার বিতরণ করেন ‘দৈনিক কলম কথা’র প্রধান উপদেষ্টা মোঃ সাজ্জাদ আলম খান সজল।
বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধন’র সভাপতির পক্ষ থেকে ও দৈনিক কলম কথা’র স্পন্সরে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ
উপহার হিসেবে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নারী- পুরুষের মাঝে শাড়ি ও পান্জাবি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের সভাপতি মুর্শিদ হাসান ইমন, দৈনিক কলম কথা’র
প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী, নির্বাহী সম্পাদক সাথী চক্রবর্তী, বার্তা সম্পাদক হুমায়ুন কবির সবুজ ও
মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাঃ রিফাতুজ্জমান রিফাত, ডাঃ অনুপ বসু সহ চিকিৎসক ও নার্স বৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।