
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদ উপলক্ষে বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি`র নির্দেশনায় কায়েতপাড়া ইউপি সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ভূঁইয়া`র উদ্যোগে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়ার সার্বিকসহযোগীতায় কায়েতপাড়া ইউনিয়ন
ছাত্রলীগের কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ শত অসহায় , দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন , কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শাহপরান সুফিয়ান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লা মিলন, কায়েতপাড়া ছাত্রলীগ নেতা মেহেদী হাছান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।