রানীশংকৈলে ধর্মগড় ভোমরাঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত্তিযুক্ত একতলা ভবন-এর শুভ উদ্ভোধন

মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার আজ বৃহস্পতিবার (২০ মে) ধর্মগড় ইউনিয়নের ভোমরাঘাট উচ্চ বিদ্যালয় এর চারতলা ভিত্তিযুক্ত একতলা ভবন-এর শুভ উদ্ভোধন করা হয়।

ছবিঃ দৈনিক কলম কথা

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এম”পি। গেস্ট অব অনারঃ হিসাবে উপস্থিত ছিলেন,রানীশংকৈল উপজেলা চেয়ারম‍্যান শাহারিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রীতম সাহারানীশংকৈল সহকারী কমিশনার (ভূমি), প্রীতম সাহা, মাধ‍্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার,১নং ধর্মগড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, ১নং ধর্মগড় ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,ভোমরাঘাট উচ্চ বিদ‍্যালয়ের সভাপতি আব্বাস আলী সরকার, ১নং সাবেক চেয়ারম্যান, লোকমান আলী সহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।