নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলাধীন ১২নং জাহাঙ্গীর পুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য ও সেবা কেন্দ্রে দালালদের আকরা,সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। বেশি টাকা দিলে মিলছে সেবা। একটা জন্ম নিবন্ধন করতে দালালদেরকে টাকা দিতে হয় তার পরে সেবা মিলে,বাহির থেকে অনলাইনে আবেদন করে,তথ্য ও সেবা কেন্দ্রে নিয়ে গেলে এক টেবিল থেকে অন্য টেবিলে পাঠানো হয় অর্থাৎ দালালদের কেছে পাটায় উদ্যোগক্তা নূরুল আমিন,টাকা বেশি দিলে সে নিজেও তারাতাড়ি জন্ম নিবন্ধন করে দেয়, না হয় বলে যে আজ হবে না। এতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। ইউনিয়নের মানুষের একটাই আহাজারি প্রশাসন যেন এ বিষয়ে সুদৃষ্টি দেয়।

 

  • সৈয়দ নজরুল ইসলাম
  • ০১৬০৯৭৫৬৬৮০