করোনা সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৯৮২ জন। এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন।একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৫ হাজার ৭৯২ জন।
 
 
এতে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৬০ লাখের ঘরে।
 
 
শনিবার (১২ জুন) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
 
 
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এরমধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।
 
 
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৪ হাজার ৭৩৮ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৩২৪ জন।
 
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৬৭ হাজার ৯৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৮৮ জন।
 
তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে জার্মানি।
 
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।