
খুলনার পাইকগাছায় স্ত্রী ও সন্তানের পিটুনিতে রুস্তম আলী (৫০) নামে এক স্বামীর পা ভেঙ্গে দিয়েছে। ঘটনায় মা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।
আহত রুস্তমকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার ( ১২ জুন) রাতে পাইকগাছার রাড়ুলিতে।
এলাকাবাসী জানায়, উপজেলার রাড়ুলী গ্রামের রুস্তম আলী আলীকে পারিবারিক কলহের জেরে শনিবার রাতে তার স্ত্রী শাহেদা বেগম(৩৮) ও ছেলে বাদশা (১৯) বেধড়ক পিটিয়ে পা ভেঙ্গে দেয়।
খবর পেয়ে এএসআই গোলাম রসুল সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে শাহেদা (৩৮) ও তার ছেলে বাদশা (১৯) কে গ্রেফতার করেন। এসময় আহত রুস্তমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।