প্রতিকী ছবি
প্রতিকী ছবি

নজরুল ইসলাম নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের পুত্র মোঃ আবদুল্লাহ (২২) সোমবার সন্ধ্যায় বজ্রপাতে নিহত হয়েছে। মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে তার উপর বজ্রপাত হয়।
এতে ঘটনাস্থলেই সে মারা যায়। রাজগাতী ইউপি চেয়ারম্যান মো. রুকন উদ্দিন উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।