মাগুরা প্রতিনিধিঃ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খাদিজা (২৫) নামে এক মহিলা নিহত হয়েছে মাগুরার রাজাপুর ইউনিয়নের রাহাতপুরে।

খোজ নিয়ে জানা যায়,আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার দুপুরে রাহাতপুরের সুইসগেটের পশ্চিম পাশে নহাটা-রাজাপুর সড়কের উপর মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল আরোহী মোছাঃখাদিজা খাতুন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।

ঐ মহিলা রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসী মোঃ স্বাধীন মল্লিকের স্ত্রী বলে জানা যায় । ঘটনাস্থলে থাকা কয়েকজনের নিকট থেকে জানা যায়, ঘটনার সময় খাদিজার কোলে তাঁর একটি কন্যা শিশু ছিল। সৌভাগ্যক্রমে শিশুটি পাশের ধান ক্ষেতে ছিটকে পড়ে যায় এবং জীবিত অবস্থায় উদ্ধার হয়।

স্থানীয় নহাটা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জানা যায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাক্টটি আটক করে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক এবং হেলপার পালিয়ে যায়। তবে তাঁদেরকে আটকের চেষ্টা চলছে।