শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাদাত উল্লা (৭১) অদ্য ৩ আগস্ট, ২০২১ মঙ্গলবার, ঢাকার তেজগাও IMPULSE HOSPITAL -এ চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ………রাজিউন)।

তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

উল্লেখ্য, অধ্যাপক ড. সাদাত উল্লা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চতুর্থ উপাচার্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দিতে।