মারুফ হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার।
মারুফ হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার।

ফাইজুল ইসলাম,
বরিশাল সদর প্রতিনিধিঃ
করোনায় আক্রান্ত হয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
পুলিশ সুপার অফিস সূত্র জানায়- গত ২ আগস্ট পুলিশ সুপার মারুফ হোসেন অসুস্থবোধ করলে সরকারি বাসভবনে সম্পূর্ণ আইসোলেশনে চলে যান। মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সদস্যরা তার নমুনা সংগ্রহ করে নিয়ে যান। গতকাল বুধবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে পুলিশ সুপার মারুফ হোসেন সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।