স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে দেয়া ভারতের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানের ৩০ টি অ্যাম্বুলেন্স আজ শনিবার  বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।
জানাগেছে, কাস্টমসের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়,  কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমমন্ত্রি নরেদ্রমোদী।  করোনা মহামারি মোকাবেলায়  বাংলাদেশ সরকারের পাশে দাঁড়াতে  ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স আজ এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ও পরে পর্যায়ক্রমে  অ্যাম্বুলেন্সগুলো আসার কথা, তারই ধারাবাহিকতায় আজ ৩০ টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থল বন্দর প্রবেশ করেছে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেয়া ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসেছে। খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
উত্তরা মোটরসের কর্মকর্তা জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র কাস্টমসে দেয়া হয়েছে।বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে
বেনাপোল বন্দরের এডি আতিকুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বন্দর রাখা হয়েছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।