
মোঃরিয়াদ গাজী, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কে.এ খান হাফেজী মাদ্রাসায় ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাত করে গুরুতর জখম করেছে শিক্ষক মোহাম্মদ উল্লাহ। অভিবাভক ও এলাকাবাসী ঐ শিক্ষককে ধরে পুলিশে দিয়েছে।
এঘটনায় আহতের মধ্যে এক শিক্ষার্থী আমিনুল ইসলামের বাবা শামীম খলিফা বাদী হয়ে ৮ আগষ্ট ঝালকাঠি সদর থানায় শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর ৫।
অভিডুক্ত শিক্ষককে এ মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়য়েছে পুলিশ। আদালতের বিচারক এ.এস.এম তারেক শামস রোববার দুপুরে শিক্ষক মোহাম্মদ উল্লাহ’কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।