
মনিরামপুর প্রতিনিধি: মহামারী করোনা (Covid-19) প্রতিরোধে লকডাউন চলমান থাকায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদানের নিমিত্তে, স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়ের সার্বিক তত্বাবধানে ত্রান বিতরণের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার মণিরামপুর উপজেলার ২ নং কাশিমনগর ও ১৭ নং মনোহরপুর ইউনিয়নের দরিদ্র,
দুস্থ, অসচ্ছল, কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিতরণকালে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ বায়জীদ ২ নং কাশিমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ১৭ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ মশিয়ার রহমান, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা যুবলীগের অন্যতম নেতা গাজী আসাদ, ২ নং কাশিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু চিত্তরঞ্জন দাশ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।