বলিউডের জনপ্রিয় জুটির তালিকায় এক সময়ে প্রথম দিকে নাম ছিল তাদের। শাহিদ কাপুর এবং কারিনা কাপুর। পর্দা এবং বাস্তব— দুই জায়গাতেই দু’জনের প্রেম নিয়ে মাতামাতি ছিল দর্শকের মধ্যে। কিন্তু বাস্তবে সেই দু’টি মানুষের সঙ্গে জুড়েছে অন্য দুই মানুষের নাম। শাহিদ-কারিনার বদলে শাহিদ-মীরা  এবং কারিনা-সাইফ।

‘ফিদা’ ছবি মুক্তির পর থেকেই দুই তারকা সন্তানের মধ্যে প্রেম পর্বের শুরু। ২০০৪ সালের সেই ছবির পর আরও কয়েকটি ছবিতে জুটি বাঁধেন দুই কাপুর। ‘চুপকে চুপকে’, ‘চায়না টাউন’, ‘জব উই মেট’।

জানা যায়, শাহিদকে ‘ডেট’-এ নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল কারিনাকে। কারিনাই প্রথম প্রেম নিবেদন করেন।

কিন্তু ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবিতে অভিনয় করার সময় থেকেই তাদের সম্পর্কে ছেদ পড়ে। প্রেমের কথাও যেমন গোপন করেননি তারা, বিচ্ছেদের কথাও ঘোষণা করে দিয়েছিলেন শাহিদ এবং কারিনা।

শোনা গিয়েছিল, কারিনার দিদি কারিশ্মা কাপুর এবং মা ববিতা তাদের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট ছিলেন।

তা ছাড়া আরও একটি সূত্রের দাবি, ‘টশন’ ছবির শুটিংয়ের সময়ে সাইফের সঙ্গে কারিনার ‘বন্ধুত্ব’ নিয়ে সমস্যা শুরু হয় শাহিদের। সেটিও নাকি তাদের বিচ্ছেদের অন্যতম কারণ।

তার পরেই বিচ্ছেদ। আর তার পর থেকেই কারিনার সঙ্গে সাইফের ঘনিষ্ঠতা নজরে আসতে থাকে অনুরাগীদের।

দুই তারকার বিচ্ছেদের আগে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। দু’টি এমএমএস ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তার একটিতে কারিনা এবং শাহিদকে গভীর চুম্বন করতে দেখা যায়।

আর একটি ভিডিয়োয় কেবল কারিনাকে দেখতে পাওয়া যায়। ভিডিয়োয় এক এক করে নিজের পোশাক খুলতে থাকেন তিনি।

একাধিক সংবাদমাধ্যমের দাবি, শাহিদ কাপুরের ফোনেই রেকর্ড ছিল সেই দু’টি ভিডিও। ভিডিও ফাঁস করার পিছনে সন্দেহের আঙুল ওঠে পঙ্কজ-পুত্রের উপর।

যদিও শাহিদ এবং কারিনা, দু’জনেই সেই এমএমএস প্রসঙ্গে জানিয়েছিলেন, প্রযুক্তির সাহায্যে কিছু কারচুপি করা হয়েছে। ভিডিয়োর দু’টি মানুষ তারা নন।

শাহিদ-কারিনার দীর্ঘকালীন সম্পর্কের রেশ কাটতে সময় লেগেছে। ২০০৭ সালের পর থেকেই নানা গুজব রটতে থাকে চারদিকে। শাহিদ-কারিনার বিচ্ছেদ এবং কারিনা-সাইফের প্রেম হওয়ার গল্পে বহু দিন পর্যন্ত মজেছিলেন অনুরাগীরা।

সুত্র-আনন্দবাজারপত্রিকা