
নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কাজী নওশাবা আহমেদ। করোনা ভাইরাসের এ কঠিন সময়েও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।
তিনটি ছবিতে সাম্প্রতিক সময়ে অভিনয় করছেন। এর মধ্যে অন্যতম একটি ছবি হলো অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’। এটিতে এবার একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
প্রথমবার ডাকাত হয়ে দর্শকের সামনে আসছেন তিনি। ইতোমধ্যে ছবিটির বেশিরভাগ কাজই শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে নওশাবা গনমাধ্যমকে বলেন, ‘অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করেছি এখন পর্যন্ত। এর মধ্যে অন্যতম একটি চরিত্র এটি। বেশ আগ্রহ নিয়েই কাজটি করছি। অভিনয় করতে গিয়ে চরিত্রটির প্রতি আমিই মুগ্ধ হয়েছি। আশা করছি দর্শকও আমাকে এতে ভিন্নভাবে দেখবেন। জানা গেছে, আরেকটি লটের মাধ্যমেই এ ছবির কাজ শেষ হবে। অন্যদিকে আরও দুটি ছবির কাজ তার হাতে রয়েছে।
‘ছায়াবৃক্ষ’ নামের সরকারি অনুদানের ছবিটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস এবং ‘পোস্টার’ নামের ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এছাড়া নাটকে অভিনয়ের প্রস্তাবও আছে এই অভিনেত্রীর। এদিকে সম্প্রতি আবুল হোসেন মাহমুদের পরিচালনায় ‘পরিণতি’ নামের একটি শর্টফিল্ম প্রকাশ হয়েছে অনলাইনে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।