
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের শহরতলী শম্ভুগজ্ঞ ঋষিপাড়া থেকে প্রতিদিন কয়েক মন চুলাই মদ বিক্রী হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় লোকজন জানিয়েছে, ঋষিপাড়ার মাত্র বারোজন চুলাই মদ তৈরী করে বিক্রী করায়,মাদক সেবীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই চুলাই মদের ব্যবসা নিয়ন্ত্রন করেন মানিক। ঋষিপাড়া মাদক ব্যবসায় মূলত প্রভাবশালী ওরাই তিন ভাই। গতকাল স্বরেজমিনে গিয়ে দেখা গেছে, ১০/১২ জন স্থানীয় উঠতি বয়সের যুবক ও মধ্যবয়সীদের নিয়ে মানিক জমজমাট মদের আসর বসিয়েছে।
মদের আড্ডায় হচ্ছে চিল্লাচিল্লী। এক সময় এসব মাতালরা রাস্তায় বেড়িয়ে চিল্লাচিল্লী করে নিজ নিজ বড়ির দিকে যাচ্ছে। প্রতিদিনই গভীর রাত পর্যন্ত ঋষিপাড়ায় এধরনের মদ্য সেবনের আসর বসে এলাকার পরিবেশ অস্থিতিশীল করে রাখে। চুলাই মদ তৈরী ও সেবনের জন্য প্রতিটি ঘরেই বিশেষ ব্যবস্থা রয়েছে। অভিযোগ রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার সাথে মানিকের সখ্যতা রয়েছে। মানিক নিয়মিত তাদের কাছ থেকে মাসোহার টাকা তুলে দেন। মানিক জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জনৈক ফারুক ০১৭৭৬২৯৫১০৭ নাম্বার থেকে ফোন করে মাসোহারার টাকা ০১৭১০৯৬৯২১৩ নাম্বারে বিকাশের মাধ্যমে পাঠাতে বলে।
তিনি উক্ত বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেন। এর সত্যতা জানতে ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা অস্বীকার করেন। ঋষিপাড়ার মাদক ব্যবসায়ীরা জানিয়েছেন, ঋষিপাড়ায় ১২ পরিবার চুলাই মদ তৈরী করে বিক্রী করে। তারা হলেন মানিক, পঞ্চমী, জনি, ভ’ট্রো, পঞ্চম, মাধবী, পার্বতী, সন্যাসী প্রমূখ। প্রতিদিন ৩/৪ মন চুলাই মদ তৈরী হয় ঋষিপাড়ায়। তারা প্রশাসনকে ম্যানেজ করে মদ তৈরী ও বিক্রী করেন।
মাসে ৪ হাজার টাকা করে মানিকের কাছে জমা দেন। এটাকে তারা প্রশাসনের মানতি বলে। এভাবে মানিক প্রশাসনের নামে প্রায় ৫০ হাজার টাকা আদায় করে। এসকল চুলাই মদ ব্যবসায়ীদে নামে রয়েছে মাদকের মামলা। মানিক এদের মধ্যে বিপুল পরিমান টাকার মালিক। তার রয়েছে একাধিক বাড়ি ও সিএনজি। স্থানীয় যুব সমাজ এদের কারনে মাদকাসক্ত। ক্রমেই এর সংখা বেড়েই চলেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।