
শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী সরকারের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ১৯ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

উক্ত জানাযা নামাজে অংশ গ্রহণ করেন, মহান জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোমিনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ না্ঈম, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম, বাজিতখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, বাজিতখিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক্ এনামুল হক সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিয়ান।এরপর দ্বিতীয় জানাযা দুপুর ২টা ৩০মিনিটে মহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি, মানবাধিকার সংস্থা আমাদের আইন বাজিতখিলা ইউনিয়ন কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা এবং ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী সরকার। গতকাল ১৮ ই আগস্ট বুধবার সন্ধ্যা ৭.২০ মিনিটে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।আমির আলী সরকার শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের বাসীন্দা।

তিনি ১৯৯২ সালে বাংলাদেশ আওয়ামীলীগ এ যোগদান করেন। সেই সাথে নিরলসভাবে কাজ করেছেন দলের জন্য এবং ৩নং বাজিতখিলা ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ন্যায় নীতি ও সৎ আদর্শবান এক রাজনীতি বীদ, সহজ সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিরিতি লাভ করেন। রাজনৈতিক জীবনে তার কোন চাওয়া পাওয়া ছিল না তিনি সব সময় কাজ করেছেন মানুষের কল্যানে, কাজ করেছেন গরীব অসহায় মানুষের জন্য।
আমির আলী সরকার ছিলেন বাজিতখিলা ইউনিয়ন বাসীর নয়নের মনি। তিনি বাজিতখিলা বাসীর জন্য রেখে যান তার ন্যায় নীতি ও আদর্শ।তিনি বাজিতখিলা ইউনিয়নে করেছেন বিভিন্ন রাস্তাঘাট স্কুল মাদরাসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ। তার সততার পুরুষ্কার হিসেবে বাজিতখিলা উচ্চবিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে বাজিতখিলা আমির আমির আলী সরকার উচ্চবিদ্যালয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহান জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোমিনুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদের চেয়রম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর সভার মেয়র গোলাম কিররিয়া লিটন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিমসহ সকল ইউপি সদস্য।
আরো শোক প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর জেলা, সদর, পৌর শহর ও ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সকল মানবাধিকার কর্মীসহ সর্বস্তরের বিভিন্ন সামাজিক মহল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।