
মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ
নড়াইল জেলা কালিয়া উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ সেলিম বিশ্বাস এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কালিয়া থানার ওসি তদন্ত আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে কালিয়া থানা পুলিশের টীম আটক করতে সক্ষম হয়েছে। বুধবার ১৮ ই আগষ্ট রাত ৮ টার পর অভিযান চালায় আর অভিযানে কালিয়া উপজেলার মদনগাতী গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া জানান নড়াইলের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন মাদক উদ্ধার ঘটনায় কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।