“শরৎকাল“

”সামিয়া আঁখি”

ধন্য আমি জন্মে প্রভু
তোমার ইসলাম ধর্মে
তোমার কাছেই দুআ করে
সফল হবো কর্মে।
ভাদ্র আশ্বিন মিলেমিশে
মধুময় শরৎকাল,
গাছে গাছে শিমুল ফুলে
রং হয়ে উঠলো লাল।
পাখি উড়ে নীল আসমানে
সাদা মেঘের ভেলায়;
রূপকথারা ও উকি দিয়ে
সাজে বিকেল বেলায়।
শরৎকালে তালের পিঠা
খেতে লাগে ভালো,
অন্তরেতে যেন আসে
স্নিগ্ধ স্নিগ্ধ আলো!
শরৎকালে মায়ের সাথে
রান্নাঘরে যাওয়া,
মাদুর বিছায় থালা নিয়ে
পিঠাগুলো খাওয়া।
উত্তরা ঢাকা
Northern university Bangladesh department of English