ডাঃ আজাদ খান| ষ্টাফ রিপোর্ট: আজ মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুরে র‌্যাব-১৪ জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে কালোবাজারে টিকিট বিক্রির সময় ২ জন কালোবাজারিকে আটক করে।

আটককৃত ওই দুজন কালোবাজারিরা হলো শাহাপুর এলাকার লিটন এবং সুমন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক লিটনকে ২ মাসের এবং সুমন কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।