বুধবার ২৫ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস শেরপুর এলে তাকে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ ও পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয় সার্কিট হাউসে, ফুলেল শুভেচ্ছা জানান এবং পরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শেরপুর জেলা পুলিশের একটি চৌকস দলের সালামী গ্রহণ করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার এর শুভ উদ্বোধন করেন এবং শেরপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে রজনীগন্ধায় সম্মেলন কক্ষে জেলার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।পরে উপজেলা ভূমি অফিস বিভিন্ন কাজ পরিদর্শন করেন।