
মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের ৭ দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শফিকুল ১ সপ্তাহ আগে একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে বীণা খাতুনকে বিয়ে করেন।
নিহত যুবক, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর (শালমারা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু শামা এ ঘটনার সত্যতা নিশ্চিত কে জানান, বুধবার (২৫ আগস্ট) শফিকুল ইসলামের বাড়ির কাছ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর উপর বাড়ি সংলগ্ন বাঁশ বাগানের একটি বাঁশ হেলে পড়ে।
পরে বিকেলে বিদ্যুৎ চলে গেলে শফিকুল হেলে পড়া ওই বাঁশ কাটতে শুরু করেন। এ সময় বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম কাওসার আলী বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেছেন কি না তা জানা নেই। বিদ্যুতের তারের উপর বাঁশ পড়ে থাকলেও লাইনে বিদ্যুৎ থাকার কথা নয় বলেও জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।