
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার চার্জ গঠনের শুনানি আগামী ৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। এসব মামলা করা হয়েছিল ভুয়া জন্মদিন পালন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ আগস্ট মামলা দুটির শুনানির তারিখ নির্ধারিত ছিল। করোনা মহামারি রোধে সরকার ঘোষিত লকডাউনে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানি স্থগিত ছিল।
করোনার পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিমের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। পরের বছরের ১২ নভেম্বর আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।
মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন করার অভিযোগ এনে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।