ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: তাং ২৮/০৮/২০২১ ইং জামালপুর শহরের ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শনিবার ২৮ আগস্ট সন্ধ্যায় শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির আগামী ১লা সেপ্টেম্বর ৪৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহর বিএনপির যুন্ম- আহবায়ক মোঃ মমিনুর রহমান, সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল-মাসুদ, যুগ্ন-আহবায়ক তরুন হাসান কাজল সহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।